মোড়ক উন্মোচন করবেন আর্যনীলদা
এতদিনে বইয়ের মোড়ক কে উন্মোচন করবেন সেটা িক করা হয়েছে। আমার প্রকাশকের পছন্দ ছিল মণীন্দ্র গুপ্ত বা উৎপলকুমার বসু বা আরও কেউ পুরস্কার জেতা কবি-লেখক, যাতে তাঁদের নাম শুনে লোকে অনুষ্ ানে আসে। কিন্তু আগের বার পিজ্জা বালকের অনুষ্ ানে শরৎকুমার মুখোপাধ্যায় বইয়ের মোড়ক উন্মোচন ক'রে নিজের অভিজ্ঞতা অনুসারে যেসব সফোদের দেখেছেন, তাদের সাথে এক ঘরে আমায় বন্দী ক'রে অনুষ্ ানের সবাইকে বেশ ঘাবড়ে দিয়েছিলেন। এমনিতে আমি অন্য সফোদের চেয়ে সুপিরিয়র কিছু নই। বরং আমি নিজেকে একজন মামুলি সফো হিসাবেই গণ্য ক'রে থাকি। কিন্তু কবিতা লেখাকে বা দীর্ঘ গদ্য লেখাকে আমার "হ্যাজানো" মনে হয় না। কিন্তু যেহেতু শরৎকুমার মুখোপাধ্যায়ের ছেলে একজন সফো এবং তাঁর মনে হয় সাহিত্য মানেই "হ্যাজানো", অতএব কে এক হরিদাস পাল রোহণ কুদ্দুস সফো হ'য়ে এর ব্যতিক্রম হবে কেন?