জয়ঢাক ১১
জয়ঢাক ১১ প্রকাশিত হল পুজোর আগে। ছোটদের এই ওয়েবম্যাগটিতে এইবার অসাধারণ সব গল্প, ছড়া আর অনেক অনেক সুন্দর লেখালেখি। পড়তে থাকুন সবাই।
কর্ণিকা ৭
কর্ণিকার ৭ম সংখ্যা প্রকাশিত হল যথারীতি দেরি ক'রে। আমারই দোষে। যাকগে, পরেরটা সময়মত বের হবে আশা করি। সৌমি খুব ভালো করছে সম্পাদক হিসাবে।
ট্যাম্বুরিনঃ ইংরাজি ওয়েবম্যাগ
ছোটদের ইংরাজি ত্রৈমাসিক পত্রিকা ট্যাম্বুরিনের এটা ২য় সংখ্যা। জয়ঢাকের দেবজ্যোতিদা এটার সম্পাদক। প্রবাসী বাঙালি কিশোর-কিশোরীরা, যারা বাংলায় ততটা সড়গড় নয়, তাদের জন্যে এটা একটা ভালো ওয়েবম্যাগ।
সফোর বাঘ
সফোর বাঘ বইটার প্রচারের সাথে সাথেই আমার নতুন হোমপেজ এই সফোর বাঘ। আগের হোমপেজ ছবিঘর অনেক পুরানো আর স্ট্যাটিক তাই এই সাইটের অবতারণা।